প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ads

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে। ড্যাব বগুড়া সহযোগিতায় গতকাল শুক্রবার দিনব্যাপী বাগবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় এক হাজার দুস্থ ও অসহায় রোগীদের সেবা দেয়া হয়। উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বাদ জুমা বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. ইউনুস আলী, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. নাজমুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার, ডা. মুহাম্মদ আনিছুর রহমান, ডা. ন কে এম মঈনুল হাসান রাব্বি, ডা. আলমগীর কবির মুরাদ, ডা. আবদুল আলিম, ডা. শফিকুল আলম বিটু, ডা. আরসোনা পারভীন প্রমুখ।