চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট
চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট।
ads


বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধান ও বাজারঝুঁকি মোকাবেলার কৌশল নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ট্রেজারি সামিট’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১২ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ট্রেজারি ও ফাইন্যান্স কর্মকর্তারা অংশ নেন। ‘ট্রেজারি সামিট : মাস্টারিং বিলস, বন্ডস অ্যান্ড ডেরিভেটিভস’ শীর্ষক অনুষ্ঠানে ফিক্সড-ইনকাম ইনভেস্টমেন্ট ও ডেরিভেটিভস বিষয়ে পৃথক দু’টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ট্রেজারি বিল, বন্ড ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সুদের হার, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং পণ্যমূল্যের ওঠানামাজনিত ঝুঁকি মোকাবেলায় সোয়াপ ও কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন হেজিং সমাধান তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা করপোরেট প্রতিষ্ঠানগুলোর পরিবর্তিত ট্রেজারি চাহিদা নিয়েও মতবিনিময় করেন। ব্যাংকের হেড অব ট্রেজারি নাজমুল আহসান বলেন, পরিবর্তনশীল আর্থিক বাজারে ঝুঁকি মোকাবেলায় সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি প্রয়োজন সঠিক তথ্য ও চাহিদাভিত্তিক ট্রেজারি সেবা। গ্রাহক সম্পর্ক জোরদার, ট্রেজারি পণ্য সম্পর্কে ধারণা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করাই এ সামিটের লক্ষ্য।‘ বিজ্ঞপ্তি।