মহিউদ্দিন ভূঁইয়াকে মেডি স্কয়ার হাসপাতালের শুভেচ্ছা
মহিউদ্দিন ভূঁইয়াকে মেডি স্কয়ার হাসপাতালের শুভেচ্ছা ।
ads


পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মেডি স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হাসপাতালের পরিচালক ও স্টাফরা। গত ২ নভেম্বর পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যান। গত ১৭ নভেম্বর তিনি দেশে ফেরেন। গতকাল শনিবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেডি স্কয়ার হাসপাতালের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, রাসেল আহমেদ খোকন, ডাক্তার সেলিম মোল্লা, পরিচালক মীর শফিকুল ইসলাম, লিটন মিয়া, সজীব ভূঁইয়া, আরিফ ভূঁইয়া, জি এম শফিকুল ইসলাম, এইচ আর এডমিন তানজিমুল রহমান রিয়াজ, সুমন মিয়া, শাহাদাত হোসেন প্রমুখ। কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।