
নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন। তিনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। এটি ছাড়া চলমান সঙ্কট মোকাবেলা সম্ভব নয়।
গতকাল শনিবার সকালে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারকে শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না, বাস্তবে জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
তিনি জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নাগরিক নিরাপত্তা, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আরো ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন গুলশান পূর্ব থানা জামায়াতের আমির মো: জিল্লুর রহমান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









