মাঠে আবার ফুটবলারের মৃত্যু
ads

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার পঞ্চম বিভাগের যুব ফুটবল প্রতিযোগিতায় গত ১২ নভেম্বর এফসি এজেইজা ও দেপোর্তিভো মুনিজের ম্যাচে ঘটে মর্মান্তিক ঘটনা। প্রতিপক্ষের একটি বল ঠেকাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন আবেল নুনিয়েজ। পরে তাকে হাসপাতালে নেয়া হলে অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ ফুটবলার। এর আগে চলতি মাসের শুরুতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব টেনেরিফের ৩০ বছর বয়সী ফরোয়ার্ড হেসুস দে মিগেলও ম্যাচে সংঘর্ষের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।