
নড়াইল প্রতিনিধি
মাত্র ১০ বছর সংসার করে আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী করব। আট বছরের একমাত্র ছেলে সন্তানকে নিয়ে কোথায় যাব? প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী। শোরুমে চাকরি করে মাসে ১০ হাজার টাকা বেতন পেত। স্বামী হারিয়ে এভাবেই আহাজারি করছিলেন, কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম।
আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত বুধবার নড়াইলের কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় কৃষকদল নেতা শাহীন মোল্যাকে কুপিয়ে হত্যা করে। এই হামলায় প্রাণ হারিয়েছেন, জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাও। এখন দুই পরিবারেই চলছে শোকের মাতম। কেউ যেন কাউকে সান্ত¡না দেয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না।
নিহত কৃষকদল নেতা শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, যারা আমার ছেলেটা মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। ছেলেটাই ছিল, আমাদের একমাত্র আয়ের উৎস।
নিহত জাসাস নেতা সোহেল মোল্যার বড় ভাই বলেন, আমার ভাইয়ের অপরাধ কী ছিল। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে বলতে চাই, আমার মতো ভাই যেন কেউ না হারায়। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে উদ্দেশ্য করে বলেন, ভাই এখন আপনি মন্ত্রী। আপনার সাথে জেল খেটেছি। ভাই আপনি আমাদের ভুলে যাইয়েন না। এভাবেই আহাজারি করে ছোট ভাই সোহেল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন বড় ভাই।
এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









