দেশের বাজারে অনার ৬০০এস ৫জি
ads

প্রযুক্তি ডেস্ক 
দেশের বাজারে নতুন স্মার্টফোন অনার ৬০০এস ৫জি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। স্মার্টফোনটিতে আছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ প্রসেসর। এতে ৮ জিবি র‌্যামের পাশাপাশি অতিরিক্ত ১৬ জিবি র‌্যাম এক্সপ্যানশনের সুবিধা রয়েছে। বিশেষ এআই বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০, যার সাহায্যে নির্দেশনার মাধ্যমে ছবি থেকে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যায়। এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা রেটিং। ভেলভেট ব্ল্যাক, ডেজার্ট গোল্ড ও মিস্টি পার্পলগ্রিন রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। এর বাজার মূল্য ৪৫ হাজার ৯৯৯ টাকা।