শেখ হাসিনা ও নুরুল ইসলাম নাহিদ
শেখ হাসিনা ও নুরুল ইসলাম নাহিদ। সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার কলও করেন তিনি। কিন্তু শেখ হাসিনা কোনো বার্তার উত্তর দেননি এবং তার ফোনও রিসিভ করেননি।

গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সাথে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

আরো পড়ুন : জুমার খুতবায় খতিবদের বিশেষ নির্দেশনা দিলো সরকার

তবে শেখ হাসিনা ওই বার্তা দেখেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা।

তবে এ স্ক্রিনশটটি আসল কিনা- সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করেনি।

আরো পড়ুন : মাহফিলে জামায়াত এমপির সাথে ‎অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইমাম-খতিবদের দুঃখপ্রকাশ

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, তারা নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনটি ফরেনসিকে পাঠাবেন। তখন এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে। 

এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।