
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের নবম শ্রেণীর শিার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে। মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন বুধবার দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ৫-৬ জন শিার্থী শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিার্থীরা ঝরনা থেকে উপরে উঠে এলেও মিশকাত নিখোঁজ হয়। বন্ধুরা আশপাশে দীর্ঘণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝরনায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা ঝরনা থেকে লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ওসি মো: মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








