
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের সমুচিত জবাব দিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই। দেশে শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানসম্মত শিা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রাজনীতি করতে চাই। আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও অগ্রগতি চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতন্ত্রের পে থাকা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের মতো আবারো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
অতীতের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে মতায় ছিল, তারা আবারো ষড়যন্ত্র করছে। মতা ধরে রাখতে তারা এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, এর মধ্যে ৬০ জন ছিল শিশু। দেশের মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, দেশের অর্থ পাচার করে যারা বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে, তারা আবারো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। কৃষি, শিল্প, শিা ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় উড়োজাহাজে লালমনিরহাটে পৌঁছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎপেণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ ল্য অর্জনের কথা জানান তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং শিার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি সরঞ্জাম ঘুরে দেখেন।
দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘আলোকিত লালমনিরহাট’-এর ইতিবাচক কার্যক্রম দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান করা যায়। বিভিন্ন মত, ধর্ম ও শ্রেণিপেশার মানুষ একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিবেশ দূষণ, মাদক ও বৃনিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল-বিল আবর্জনায় ভরে যাচ্ছে। পরিবেশ রায় সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদক নির্মূল ও বেশি বেশি বৃরোপণে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








