সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের এজিএম অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইআইআইএলের চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ। ইআইআইএলের পরিচালক আবেদুর রহমান সিকদার ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনজুরুল আলম সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার আগে ইআইআইএলের ৮০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।