কুষ্টিয়ায় বাংলাদেশ ব্যাংকের টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত

কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সিএমএসএমই খাতের উদ্যোক্তা ও কৃষকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়ন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি কুষ্টিয়ার সব ব্যাংকের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি ব্যাংক অংশ নেয়। অনুষ্ঠানে ৪০ জন কৃষককে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান মো: আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো: নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, এনআরবিসি ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো: রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো: শফিকুল ইসলাম স্থানীয় তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুষ্টিয়া এলাকায় কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে নির্বাচিত ৪০ জন কৃষক, কৃষি ও সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে মোট চার কোটি ৫০ লাখ টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতাধীন ঋণ মঞ্জুরিপত্র ও চেক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।