চূড়ান্ত হওয়া ডিরেক্ট লিস্টিং বিধিমালার গেজেট প্রকাশ


চূড়ান্ত হয়েছে পুঁজিবাজারে কোম্পানির তালিকাভুক্তির ডিরেক্ট লিস্টিং বিধিমালা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে আবারো চালু হচ্ছে সরাসরি তালিকাভুক্তির সুযোগ। নতুন বিধিমালার আওতায় বহুজাতিক কোম্পানি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান প্রচলিত ধারার আইপিও ছাড়াই কোম্পানিগুলোর শেয়ারের একটি অংশ ছেড়ে শেয়ারবাজারে আসতে পারবে। 
কমিশনের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 
দেশের শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি ও বড় করপোরেট প্রতিষ্ঠান আকৃষ্ট করতে সরাসরি তালিকাভুক্তির সুযোগ পুনরায় চালু করা হচ্ছে। এ ল্েয ১৬ বছর পর ডাইরেক্ট লিস্টিং পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। ২০১০ সালের শেষ দিকের পুঁজিবাজার বিপর্যয়ের পর শুধুমাত্র সরকারি কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে ডিরেক্ট লিস্টিং বন্ধ ঘোষণা করা হয়। নতুন বিধিমালার ফলে দেশে ব্যবসা পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি (এমএনসি) এবং দেশীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নতুন বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া যেসব কোম্পানির পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায় রয়েছে, সেসব প্রতিষ্ঠানও এ সুযোগ পাবে। সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশী মালিকানাধীন কোম্পানির জন্যও সরাসরি তালিকাভুক্তির পথ খুলেছে। পাশাপাশি সর্বশেষ নিরীতি আর্থিক বিবরণী অনুযায়ী কমপে ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি তালিকাভুক্তির যোগ্য হবে।
এ ছাড়া যেসব কোম্পানির বার্ষিক ব্যবসায়িক লেনদেন বা টার্নওভার কমপে ১ হাজার কোটি টাকা, তারাও নতুন নিয়মের আওতায় সরাসরি শেয়ারবাজারে আসতে পারবে। তবে দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর সরাসরি তালিকাভুক্তির েেত্র কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। কোম্পানিকে টানা অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে। পাশাপাশি সর্বশেষ দুই অর্থবছরে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা অর্জন করতে হবে। তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারের পরামর্শে নির্ধারিত রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম দামে শেয়ার অফার করার বিধান রাখা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরা, কোম্পানির জবাবদিহি নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতেই এসব শর্ত আরোপ করা হয়েছে।
সরাসরি তালিকাভুক্তির অন্যতম সুবিধা হলো, কোম্পানিকে নতুন শেয়ার ইস্যু করতে হবে না। উদ্যোক্তা ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার বিক্রির মাধ্যমেও বাজারে তালিকাভুক্ত হওয়া সম্ভব হবে। এতে কোম্পানির মূলধন কাঠামো অপরিবর্তিত রেখেই শেয়ারবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। একই সাথে আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও জটিলতা এড়িয়ে তুলনামূলক দ্রুত তালিকাভুক্ত হওয়া সম্ভব হবে।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, আইনি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বিদেশী বিনিয়োগকারী এবং দেশীয় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ দেখায়নি। গত দুই দশকে বাজারে মাত্র দু’টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এদের দু’টিই টেলিকমিউনিকেশন খাতের। একটি  গ্রামীণ ফোন ২০০৯ সালে আর অন্যটি রবি অজিয়াটা ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আগে ২০০৬ সালে বার্জার পেইন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তবে এ তিনটি কোম্পানিই আইপিওর মাধ্যমে বাজারে তালিকাভুক্ত হয়। এখন অপেক্ষাকৃত সহজতর পদ্ধতি ডিরেক্ট লিস্টিংয়ের নতুন বিধিমালার মাধ্যমে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে দেশীয় ও বহুজাতিক মৌলভিত্তির কোম্পানিকে বাজারে আনার প্রত্যাশা করা হচ্ছে।
এ দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনের খবরে গতকাল পুঁজিবাজারগুলোতে লেনদেনের শুরুতে সূচকের কিছুটা অস্থিরতা দেখা গেলেও শেষদিকে এসে তা কাটিয়ে ওঠে স্বাভাবিক হয়ে ওঠে। ঢাকা শেয়ারবাজারে সূচকের আচরণ মিশ্র হলেও চট্টগ্রাম শেয়ারবাজারে সবগুলো সূচকই কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। দিনের শুরুতে বড় বিক্রয়চাপের মুখে পড়ে ঢাকার বাজার। এ সময় বাজারটির প্রধান সূচকের অবনতি রেকর্ড করা হয় প্রায় ২২ পয়েন্ট। হ্রাস পায় লেনদেনের গতিও। পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে। লেনদেনের মাঝখানে বিক্রয়চাপ সক্রিয় থাকলেও শেষ দিকে এসে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। 
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিনশেষে ৪ দশমিক ৮০ পয়েন্ট উন্নতি ঘটে। ৫ হাজার ৫০০ দশমিক ৮৩ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি বৃহস্পতিবার লেনদেন শেষে স্থির হয় ৫ হাজার ৫০৫ দশমিক ৬৩ পয়েন্টে। তবে এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ যথাক্রমে ২ দশমিক ৭৫ ও দশমিক ৮২ পয়েন্ট অবনতির শিকার হয়। অপর দিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩৮ পয়েন্ট বৃদ্ধি পায় গতকাল। ১৪ হাজার ৭১৩ দশমিক ২১ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে পৌঁছে যায় ১৪ হাজার ৭৩০ দশমিক ৫৯ পয়েন্টে। বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ৪ দশমিক ৮২ ও ১০ দশমিক ০৫ পয়েন্ট। 
সূচকের অস্থির আচরণের ফলে গতকাল ডিএসইর লেনদেনের কিছুটা অবনতি ঘটে। বাজারটি গতকাল ৭৪৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ৭৩ কোটি টাকা কম। বুধবার ডিএসইর লেনদেন ছিল ৮১৯ কোটি টাকা। তবে লেনদেন বেড়েছে চট্টগ্রামে। এখানে ২৫ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় গতকাল। বুধবার সিএসইর লেনদেন ছিল ৮ কোটি টাকা।