এশিয়া-প্যাসিফিকে মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
চীনের শেনজেনে প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে নেতাদের ফটোসেশন : ইন্টারনেট।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) নেতাদের বৈঠকের উদ্বোধনে বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানোর আহ্বান জানিয়েছেন। শুল্ক বাড়ানো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আরো আগ্রাসী পররাষ্ট্রনীতি গ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিপরীতে তিনি বেইজিংকে স্থিতিশীল বাণিজ্য অংশীদার হিসেবে তুলে ধরেছেন। 
বক্তব্যে শি অঞ্চলটিতে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ার এবং আঞ্চলিক সহযোগিতার অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান।
শি বলেন, এশিয়া-প্যাসিফিক সম্প্রদায় গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রয়োজন। তবে দেশগুলোর উন্নয়নের চাহিদা ভিন্ন হতে পারে, সে কথাও তিনি উল্লেখ করেন। শি ঘোষণা দেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাস্তবসম্মত সহযোগিতা সমর্থনে চীন দুই কোটি ডলার দেবে।