
পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায়: বয়ঃসন্ধিকাল’ থেকে আরো ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: বয়ঃসন্ধিকালে একজন ছেলে ও মেয়ের শরীরের বৃদ্ধি অত্যন্ত দ্রুত ঘটে। উচ্চতা বাড়া, হাড়-পেশি মজবুত হওয়া, রক্ত বৃদ্ধি, হরমোনের পরিবর্তন- এসবের জন্য দেহে অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়।
সুষম খাদ্যে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকে, যা শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে।
এই সময় যদি শরীরে সঠিক পুষ্টি না পাওয়া যায়, তবে দুর্বলতা, রক্তস্বল্পতা, উচ্চতা কম হয়ে যাওয়া, মনোযোগের ঘাটতি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সুষম খাদ্য বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ–এটি মনোযোগ বাড়ায়, ক্লান্তি কমায় এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।
তাই বলা যায়, বয়ঃসন্ধিকালে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ সুস্থ দেহ, সুস্থ মন এবং একজন ছেলে ও মেয়ের সঠিক বৃদ্ধি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








