অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা  উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের  ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশ: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা’  থেকে আরো ৭টি  বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। রাষ্ট্রপ্রধান কিভাবে ক্ষমতা লাভ করবেন তার ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে? 
ক. ৫ ভাগে  
খ. ৪ ভাগে 
গ. ৩ ভাগে   
ঘ. ২ ভাগে 
১৬। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হলো- 
ক. যেখানে মন্ত্রী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন 
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন 
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীলসমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
১৭। ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে  
খ. ৪ ভাগে 
গ. ৩ ভাগে  
ঘ. ২ ভাগে 
১৮। জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়? 
ক. রাজতন্ত্র  
খ. একনায়কতন্ত্র 
গ. প্রজাতন্ত্র  
ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৯। যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন ধরনের সরকার বলা হয়? 
ক. এককেন্দ্রিক সরকার 
খ. যুক্তরাষ্ট্রীয সরকার 
গ. রাজতান্ত্রিক সরকার 
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
২০। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার উদাহরণ নিচের কোনটি? 
ক. ট.ঝ.অ    
খ. ট.ক 
গ. বাংলাদেশ   
ঘ. ভারত 
২১। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয়ভাগে ভাগ করা হয়েছে? 
ক. ২ ভাগে  
খ.৩ ভাগে 
গ. ৪ ভাগে   
ঘ. ৫ ভাগে
উত্তর: ১৫। ঘ, ১৬। খ, ১৭। ঘ, ১৮। গ, ১৯। ক, ২০। গ, ২১। ক।

Advertisement