অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা।

মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

Advertisement

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : মানবধর্ম’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৯। ‘মানবধর্ম’ কবিতার প্রধান লক্ষ্য কী? 
ক) জাতিভেদ ঘৃণা করা   
খ) জাতির পরিচয় বড় করা 
গ) জাতি নিয়ে গর্ব না করা   
ঘ) মানুষের পরিচয় তুলে ধরা 
৪০। কবিতার প্রধান বাহন-
ক) ভাব  খ) কাহিনী 
গ) বক্তব্য ঘ) চরিত্র 
৪১। ‘মানবধর্ম’ কবিতায় ভাব প্রকাশের বাহন-
ক) মালা খ) তসবি 
গ) জাত  ঘ) বাজার 
৪২। লালন শাহর গানের বৈশিষ্ট্য হচ্ছে-
i) মানবতাবাদ 
ii) আধ্যাত্মবাদ 
iii) মরমি রসব্যাঞ্জনা 
নিচের কোনটি সঠিক? 
ক) i ও i  খ) ii ও iii
গ) iও iii  ঘ) i,ii ও iii 
৪৩। ফকির লালন শাহ রচিত গানের সংখ্যা কত? 
ক) প্রায় পাঁচশ            
খ) প্রায় একশ 
গ) প্রায় এক হাজার    
ঘ) সহস্রাধিক 
৪৪। কোথায় লালন শাহ নিজেকে ফকির হিসেবে উল্লেখ করেছেন? 
ক) আখড়ায় 
খ) ধর্মে 
গ) গানে 
ঘ) সংসারে
উদ্দীপকটি  পড়ে  ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
 ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, 
এক জলে হয় সবার সুচি।
৪৫। উক্ত কবিতাংশের সমার্থক পঙ্ক্তি কোনটি? 
ক) গর্তে গেলে কূপজল কয়   
খ) গঙ্গায় গেলে গঙ্গা জল হয় 
গ) মূলে এক জল, সে যে ভিন্ন নয় 
ঘ) জলের আর এক নাম জীবন হয় 
৪৬। উদ্দীপকটির মূলভাব ফুটে উঠেছে কোনটিতে-
i) মানুষের অভিন্ন সত্তা 
ii) মানুষের বিভিন্নতায়
ii) জাতের অখণ্ডতায়
নিচের কোনটি সঠিক?  
ক) i  খ) ii
গ) i ও ii  ঘ) i ও iii
উত্তর: ৩৯. ঘ, ৪০. ক, ৪১. গ, ৪২. খ, ৪৩. ঘ, ৪৪. গ, ৪৫. গ, ৪৬. ঘ।