
চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, ‘এই সংবিধানের অধীনে সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তারা ঘোষণা দিয়ে চাঁদাবাজিকে বৈধ ঘোষণা করছেন। তারা পূর্বের সরকারকে হার মানিয়ে জনগণের কাছ থেকে তিনগুণ চাঁদা আদায় করছে। সরকার জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের এ কয়েক মাসের শাসনামলে রাষ্ট্রে খুন রাহাজানি বৃদ্ধি পেয়েছে।’
গত শনিবার সকালে জেলা আমিরের শপথ গ্রহণ ও জেলা মজলিসে শূরার সদস্য নির্বাচন উপলক্ষে চাঁদপুর আল-আমিন অ্যাকাডেমি ছাত্রী ক্যাম্পাসে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। মাওলানা এ টি এম মাসুম আরো বলেন, ‘শপথ অনুষ্ঠান একটি আবেগঘন ও গুরুপ্তপূর্ণ অনুষ্ঠান। এ সরকারের সাত মাসের কার্যকলাপ জনগণের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছে। সংস্কারের পক্ষে কর্মশালায় জনগণের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি হয়েছে।
এ সরকার জুলাই সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে তারা জনগণের সাথে গাদ্দারি করেছে। তারা শপথ না নিয়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রে দেশ পরিচালনা করে দেশে অস্থিরতা তৈরি করছে। এ সংবিধানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী।’ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাওলানা আবুল হোসেন ও হারুনুর রশিদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








