
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে ‘ঋণদান একতা’ ও ‘গ্রামীণ সেবা সঞ্চয় সমিতি’ নামের দু’টি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৭৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ধনবাড়ী উপজেলা ও পাশের জামালপুরের সরিষাবাড়ীসহ আশপাশের হাজার গ্রাহক সর্বস্বান্ত হয়ে পড়েছে।
গত শুক্রবার বিকেলে সয়া বাজার এলাকায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগীরা টাকা ফেরত ও এনজিও ছুটির প্রতারক কর্মকর্তাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ভুক্তভোগীরা বলেন, একতা ও গ্রামীণ সমিতির মালিক রফিক ইসলাম ও আব্দুল লতিফের প্রতারণার শিকার হয়েছেন সরিষাবাড়ী ও ধনবাড়ী উপজেলার অসংখ্য মানুষ।
নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ও আমানত হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। ভুক্তভোগীদের দাবি, এই অর্থ আত্মসাতের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তাদের কষ্টার্জিত আমানতের টাকা দ্রুত ফেরত দেয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







