
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি আব্দুস সাত্তার প্রধান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের ১৬ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাবের উপদেষ্টা ও সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ কে এম কামরুজ্জামান মিলন ও লতিফুর রহমান দিপু।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ কে এম কামরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লতিফুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন সিফাত, দফতর সম্পাদক পদে এস এম মনির হোসেন, প্রচার সম্পাদক পদে শাহিন সাকি, অর্থ সম্পাদক পদে আব্দুল মোতালেব প্রধান, সাংবাদিক কল্যাণ সম্পাদক পদে কামাল উদ্দিন ভূঁইয়া এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আমজাদ হোসেন ও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আকাশ মিয়া ও তৌরব হোসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








