
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের তিন গ্রামে পৃথক ডাকাতির অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা গণমাধ্যম প্রতিনিধিদের জানায়, ডাকাতদল কেঁচি গেট ও দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে টাকা-স্বর্ণগয়নাসহ মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় ঘরের লোকজন বাধা দিলে তাদেরকে অস্ত্রের ভয় দেখায় ও মারধর করেছে বলে জানান তারা।
মারুকা ইউনিয়নের মনগুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের স্ত্রী শাহানুর আক্তার জানান, শুক্রবার দিবাগত রাত ২টার পরে ডাকাতদল দরজা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণসহ তার দুই কান ছিড়ে স্বর্ণের গয়নাও নিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করলে তাকে পিটিয়ে আহত করা হয়। ভোরে আহত শাহানুরকে নশ্বিপুর থেকে নিকটাত্মীয়রা এসে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো: রিয়াদ মাহমুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে পশ্চিম চক্রতলা গ্রামের আমির হোসেন ও ইমন হোসেনের বাড়িতে এবং পশ্চিম পালপাড়া গ্রামের মাওলানা ছুফিউল্লাহর বাড়িতেও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মনগুর গ্রামের এনজিও কর্মকর্তা ইসমাইল হোসেন তালুকদার বলেন, ‘এক রাতে তিন গ্রামে ডাকাতি আইনশৃঙ্খলার অবনতির জন্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








