যশোরে ঘের ব্যবসায়ী নেত্রকোনায় বৃদ্ধের লাশ উদ্ধার

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

যশোরের মনিরামপুরে এক মাছের ঘের ব্যবসায়ী ও নেত্রকোনার মদনে নদী থেকে এক বৃদ্ধের লাশ করেছে পুলিশ।
মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান,
যশোরের মনিরামপুরে রঞ্জন মণ্ডল নামে এক মাছের ঘের মালিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মুক্তেশ্বরী নদীর হেলারঘাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত রঞ্জন মণ্ডল পাশ্ববর্তী কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়না তদন্তের  জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও নিহতের পরিবারের দাবি দৃর্বৃত্তরা অপহরণের পর শ^াসরোধে রঞ্জন মণ্ডলকে হত্যা করে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 
জানাযায়, রঞ্জন মণ্ডল ছিলেন মাছের ঘের ব্যবসায়ী। তার কয়েকটা ঘের রয়েছে। ঘটনার দিন সকাল ৯টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর হেলারঘাট ব্রিজের পাশে স্থানীয় রমেশ চন্দ্র নদীতে জাল তুলতে গিয়ে বস্তÍাবন্দি লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে। 
স্ত্রী বিউটি মণ্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন মণ্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। 
নেহালপুর ফাঁড়ির ইনচার্জ এসআই অলোক বিশ^াস সাংবাদিকদের জানান, লাশের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। 
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে রঞ্জনকে শ^াসরোধে  হত্যার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে পূর্ন তদন্তের পর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটিত হবে। 
মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান,
নেত্রকোণার মদনে নিখোঁজের দুই দিন পর মগড়া নদী থেকে আবদুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  বিকেল আড়াইটার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামে আলম মিয়া বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
নিহত আব্দুুল লতিফ দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ থাকার দুই দিন পর নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়।
মদন থানা ওসি সালাউদ্দীন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।