
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ অন্তত সাত বাংলাদেশী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫জন।
গতকাল শনিবার দক্ষিণ-পশ্চিনঞ্চলের শহর জিজানের মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিসের একটি দল ঘটনাস্থলে যান।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা জানান, একটি গাড়িতে নিহত বাংলাদেশীরা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী বাসে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজন মারা যান।
কনস্যুলেট অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিহতদের সবাই আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সাথে সংশ্লিষ্ট। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের উদ্ধৃতি একটি একটি অনলাইন পোর্টাল জানিয়েছে, নিহতদের মধ্যে কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে এবং কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু রয়েছে। তাদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে স্বজনদের কাছে পাঠানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








