চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল আলোচনা সভায় মুখ্য আলোচক ও সভাপতিত্ব করেন চবি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, আলোচক হিসেবে ছিলেন চবি প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। 
প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, এটি একটি দর্শন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই দর্শনের মূল ভিত্তি ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় ঐক্য ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা। এই দর্শনের মূল কথা হলো- কারো সাথে শত্রুতা নয়, সবাইকে সাথে নিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি, তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ ছাড়া দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচকের বক্তব্যে প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই হুমকির মুখে পড়েছে, তখনই জাতি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে স্মরণ করেছে। ২০২৪ সালেও যখন দেশের মানুষ আশঙ্কা করেছিল, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হয়তো বিপন্ন হতে যাচ্ছে, তখন আবারো ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রাণিত করেছে। 
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, শাহজালাল হলের প্রভোস্ট প্রফেসর ড. জহুরুল আলম, চাকসু কেন্দ্রের পরিচালক ও ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সের সভাপতি প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবিব, চবি শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবদুল ছবুর, ৩য় শ্রেণী কর্মচারীর পক্ষে মো: ওসমান গণী ও ৪র্থ শ্রেণী কর্মচারীর পক্ষে আবদুল মালেক। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), সব ডিন, প্রভোস্ট, সভাপতি-পরিচালক, শিক্ষক, প্রক্টর, প্রশাসক, সহকারী প্রক্টর, শিক্ষার্থী, অফিস প্রধান এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ১মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। বিজ্ঞপ্তি

Advertisement