অগ্রণী ব্যাংকের কুমিল্লা সার্কেলে টাউন হল সভা অনুষ্ঠিত


অগ্রণী ব্যাংক পিএলসির কুমিল্লা সার্কেলের উদ্যোগে গত ৬ নভেম্বর কুমিল্লার ঢুলিপাড়ার ফান টাউনে বিশেষ টাউন হল সভা অনুষ্ঠিত হয়। কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন প্রাক-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সার্কেলের মহাব্যবস্থাপক মো: ইখতিয়ার উদ্দীন। সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
সভায় তাৎক্ষণিকভাবে ৯ কোটি ৭৬ লাখ টাকার ঋণ বিতরণ এবং ৪৩ লাখ ২০ হাজার টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা, গ্রাহক, অঞ্চল প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement