
ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘হেমন্ত আড্ডায় মিলনমেলা ও সম্মাননা’ প্রদান অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মেজবাহ উদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া বিএসটিআইর মহাপরিচালক কাজী ইমদাদুল হক, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সচিব মো: ফজলুর রহমান এবং হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন অনুষ্ঠান সঞ্চালন করেন।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গবেষণার জন্য পৃথক দু’টি এন্ডাওমেন্ট ফান্ড গঠনে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








