
বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষার্থীকে মারধর করে আহত করা এবং প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের একটি কক্ষে মারধরের শিকার হওয়ার অভিযোগ এনে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এস এম মেরাজুল আনোয়ার সিয়াম নামের এক শিক্ষার্থী। সিয়াম ঈশা খাঁ হলের ১ম বর্ষের আবাসিক শিক্ষার্থী। অভিযোগ পত্রে সোহরাওয়ার্দী হলের ১ম বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান ইমনের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ করেন তিনি।
এই ঘটনার ইন্ধনদাতা হিসেবে সে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু, সোহরাওয়ার্দী হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে, সেই অভিযোগকে মিথ্যা হিসেবে দাবি করেছেন মেজবাউল হক মিজু। পরবর্তীতে ওই ঘটনার রেশ ধরে পরের দিন সোহরাওয়ার্দী হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিনকে মারধরের অভিযোগ উঠে ঈশা খাঁ হলের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
সিয়াম তার অভিযোগপত্রে উল্লেখ করেন, গত ৩ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে বন্ধুর সাথে দেখা করতে সোহরাওয়ার্দী হলের এ ব্লকের ১০২ নম্বর কক্ষে যান সিয়াম। সেখানে তার বন্ধু তাসনিমকে না পেয়ে কক্ষে অবস্থানরত পূর্ব পরিচিত এক শিক্ষার্থীর আমন্ত্রণে তিনি বসেন। কিছুক্ষণ পর একই কক্ষে উপস্থিত ৬৫ ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান ইমন তাকে বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








