সিভাসুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সিভাসু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো: আহসানুল হক এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সিভাসু সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: মিজানুর রহমান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভাসু অফিসার সমিতির সহসভাপতি মো: জালাল উদ্দিন, সিভাসু কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাশেদ মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিভাসু শাখার সভাপতি ডা. জিয়া উদ্দিন ও সিনিয়র সহসভাপতি ডা. মাইনুল হাসান। বিজ্ঞপ্তি।

Advertisement