
ব্যবসায়িক গ্রুপ এসিআই পিএলসিকে বিকল্প ও ডিজিটাল অর্থায়ন সুবিধাসহ বহুমুখী ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদান করতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএস এবং নির্দিষ্ট পেমেন্ট চ্যানেল সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক, যা ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশন সহজ করবে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সাফল্য’-এর মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সেবা দেয়া হবে, যার ফলে যোগ্য আবেদনকারীরা ডিজিটাল পদ্ধতিতে খুব সহজেই ঋণ সুবিধা নিতে পারবেন।
এই চুক্তির প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এসিআইর সাথে আমাদের এই কোলাবোরেশন পুরো বিজনেস ভ্যালু চেইনের আর্থিক চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন।
এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা বলেন, আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংকের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।
গত ৪ নভেম্বর ঢাকায় এসিআইর প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: মনির হোসেন খান এবং ট্রেজারি ডিরেক্টর মো: আবু হাসান জামান। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো: শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো: আসিফ বিন ইদ্রিস। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








