
চট্টগ্রাম ব্যুরো
প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জীবনসঙ্কটাপন্ন জটিলতা মোকাবেলায় দ্রুত রোগ নির্ণয়, সময়োপযোগী সিদ্ধান্ত এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। বিশেষ করে পেরিপার্টাম ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) ও মাল্টি-অর্গান ডিসফাংশনের মতো জটিল পরিস্থিতিতে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান তারা।
শনিবার চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ‘চবৎরঢ়ধৎঃঁস উওঈ রিঃয গঁষঃর ঙৎমধহ উুংভঁহপঃরড়হ ঋড়ষষড়রিহম খঝঈঝ – ঞযব গরৎধপঁষড়ঁং জবপড়াবৎু– অ ঈধংব জবঢ়ড়ৎঃ’ শীর্ষক সেমিনারটি দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনোকোলজি, অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা। তিনি একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, সঙ্কটাপন্ন অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং এ ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।
সেমিনারের বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, একই বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী; ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. আফরোজা চৌধুরী এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তার। এ ছাড়া বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ; পার্কভিউ হসপিটাল লিমিটেডের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক।
অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা, ডা. মো. আশেক এলাহী, কনসালট্যান্ট ডা. সাইমা আলমসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তঃবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








