লিটল ফ্লাওয়ার ইন্টা: স্কুলে কুরআনের পাখিদের কলরব


রাজধানীর কাজীপাড়ায় লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলে গতকাল শনিবার পালিত হলো কুরআনের পাখিদের কলরব। নিষ্পাপ কচি শিশুদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দারুল উলুম মাদরাসা-মিরপুরের মুহাদ্দিস ও মসজিদুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হক। 
তিনি কুরআনের মাহাত্ম্যের কথা বর্ণনা করে বলেন, লিটল ফ্লাওয়ার ইন্টা: স্কুল একটি ব্যতিক্রম শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে একটি শিশু ইংলিশ মিডিয়ামে লেখাপড়ার পাশাপাশি কুরআনুল কারিমের হাফেজ হয়ে যায়, যা সত্যি অভিভূত হওয়ার কথা।
স্কুলের প্রিন্সিপাল তোফায়েল আহাম্মদ তানজীরের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ফরহাদ হোসেন জামির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সম্পাদনা সহকারী কবি নাজমুল হুদা মজনু প্রমুখ। বিজ্ঞপ্তি।

Advertisement