
ক্রীড়া প্রতিবেদক
‘২০০৫ সালে যেসব ফুটবলার জন্মগ্রহণ করেছে সারা দুনিয়ায় তাদের মধ্যে অন্যতম সেরা সুহাইল আহমেদ ভাট’। এই বক্তব্য ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ানের। ২০২২ সালে সুহাইল ভাটকে নিয়ে এভাবেই নিবন্ধ লেখে ওই মিডিয়াটি। এত দিন হয়তো অতটা আলোচনায় ছিলেন না এই স্ট্রাইকার। তবে গত পরশু টেকনো সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে জানিয়ে দিয়েছেন কেন তাকে সেরা বলেছে ব্রিটিশ পত্রিকাটি।
মাত্রই ২১ বছর বয়স এই সুহাইল ভাটের। জন্ম তার ভারতের দখলকৃত কাশ্মিরের জুম্ম কাশ্মিরে। ২০০৫ সালের ৮ এপ্রিল পৃথিবীতে আসেন তিনি। ২০১৭ সালে ভারতের স্পোর্টস কাউন্সিল ফুটবল অ্যাকাডেমিতে চান্স পান শ্রীনগরের ক্যাম্প থেকে। এরপর শুরু হয় এই কাশ্মিরি ফুটবলারের সামনে এগিয়ে চলা। ২০২১-২২ সিজনে তিনি আই লিগের দল ইন্ডিয়ান অ্যারোতে। অবশ্য দলটির প্রথম দিকের ম্যাচে সুযোগ হয়নি খেলার। রেলিগেশন জোনে পড়ার পর দ্বিতীয় ম্যাচে ৭০ মিনিটে খেলতে নামেন সুভাদেব দিল্লির বিপক্ষে। পরে অবশ্য ইন্ডিয়ার অ্যারো দলে রাখেনি। কিছুদিন ক্লাব শূন্য থাকার পর ২০২৩ সালে যোগ দেন কলকাতার বিখ্যাত মোহনবাগানের যুব দলে। মোহনবাগানের অনূর্ধ্ব-২১ দলের হয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট কাপে জ্বলে উঠেন তিনি। ১৫ ম্যাচে আট গোল করেন। এর মধ্যে হ্যাটট্রিক ছিল মোহামেডানের বিপক্ষে। এতে মোহনবাগান তৃতীয় হয়। এরপর নেক্সড জেন কাপে সব ম্যাচে মাঠে নামেন। একটি গোলও করেন। আর সেই ম্যাচের প্রতিপক্ষ ছিল ওয়েস্টহ্যাম অনূর্ধ্ব-২১ দল। এর পরও মোহনবাগানের মূল দলে জায়গা হয়নি।
২০২৩-২৪ সিজনে মোহনবাগান মূল দলে ডাক পান। সে সিজনেই ডুরান্ড কাপে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে দলের ৫-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। এটিই ছিল তার প্রথম গোল কলকাতার ক্লাবটির হয়ে।
ভারতের সিনিয়র জাতীয় দলে খেলার আগে ২০২১ সালে অনূর্ধ্ব-১৬ দলে চান্স পান। গোলও করেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গত বছর ভারতীয় সিনিয়র জাতীয় দলে অভিষেক। আর গত পরশু পাকিস্তানের বিপক্ষে দুই গোল করেন তিনি।
ভারতীয় ফুটবল জাতীয় দলে কাশ্মিরি ফুটবলারের খেলাটা সেই ১৯৮৪ সাল থেকে। সেবার তিনি এশিয়ান কাপে খেলেন আব্দুল মজিদ কারকো। এরপর ১৯৮৭ সালে নেহরু কাপে অধিনায়কত্বও করেন। ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়ন ভারতের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন কাশ্মিরি মেরাজউদ্দিন ওয়াডো। কাশ্মিরি রোনালদো খ্যাত দানিশ ফারুক ভাট ২০২২ সালে ভারত জাতীয় দলে খেলেন। এছাড়া ইশতিয়াক আহমদেও জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








