
কুমিল্লার বরেণ্য শিক্ষাবিদ এম এ জলিলের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪২ সালের ১৭ ফেব্রুয়ারি দাউদকান্দি উপজেলার শহীদনগর চাঁদগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ’৯২ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেন। তিনি কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ- গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। একজন আদর্শ শিক্ষক, নির্মোহ ও সজ্জন ব্যক্তি হিসেবে দাউদকান্দি ও তিতাসে তার ব্যাপক সুখ্যাতি রয়েছে। এলাকার অনেক স্কুল-কলেজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তার নামেই নামকরণ করা হয়েছে- ‘শহীদনগর এম এ জলিল উচ্চ বিদ্যালয়’। তার রূহের মাগফিরাতের জন্য তার ছেলে আরিফ মাহামুদ সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







