মাওলানা মাকসুদুর রহমানের ইন্তেকাল


জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান গত বৃহস্পতিবার রাজধানীর আল কারীম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লিভারজনিত জটিলতায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
বৃহস্পতিবার বাদ আসর চাঁদুপরের রঘুনাথপুর ইয়াকুব বাড়ি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করে মরহুমের বড় ছেলে হাফেজ মারজুকুর রহমান মাহির। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।

Advertisement