
নরসিংদী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বিশ্বজিৎ সাহা ও সঞ্জিত সাহার মা, নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা (৯০) পরলোকগমন করেছেন। শুক্রবার নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। নরসিংদী প্রতিনিধি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







