চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা স্বামী গ্রেফতার

 চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় রুমা আক্তার (৩০) নামে এক  গৃহবধূকে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করেছে তার স্বামী। পরে স্থানীয়দের সহয়তয় স্বামী মানিককে গ্রেফতার করেছে পুলিশ। 
নিহত গৃহবধূ লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়াড়ের মাঝেরপাড়া গ্রামের বাহাদুর আলমের মেয়ে এবং একই গ্রামের মোহাম্মদ মানিকের স্ত্রী। শুক্রবার সকালে গৃহবধূর  লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে রাব্বি  জানান, তার বাবা মানিক  বৃহস্পতিবার রাতে তার মাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়েছে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। 
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে স্বামী মানিক স্ত্রীর ওপর বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।

Advertisement