নোবিপ্রবি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নোয়াখালী অফিস 

Advertisement

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মো: রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। 
আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। অনুষ্ঠানে ভিসি বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

Advertisement