বায়ার্নের সাথে চুক্তি নবায়ন হ্যারি কেনের

ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়নের সবকিছুই প্রায় চূড়ান্ত ছিল হ্যারি কেনের। দু’দিন আগে যে আভাস দিয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড- সেটিই সত্যি হলো। জার্মান চ্যাম্পিয়নদের সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন ইংলিশ অধিনায়ক। ব্যালন ডি’অর জয়ীর সাথে তিন বছরের নতুন চুক্তির খবরটি গতকাল নিশ্চিত করেছে মিউনিখের ক্লাবটি।
টটেনহ্যাম হটস্পার থেকে ২০২৩ সালের গ্রীষ্মে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন কেন। যে চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত। 
গত মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৫১ ম্যাচে ক্লাব রেকর্ড ৬১ গোল করেন কেন। ক্লাবটি জিতে বুন্দেসলিগা ও জার্মান কাপ। নতুন চুক্তি করে খুব খুশি কেন এবার দিয়েছেন ক্লাবকে আরো অনেক শিরোপা জেতানোর প্রতিশ্রুতিও।
হ্যারি কেন বলেন, ‘বায়ার্নে আমি স্বচ্ছন্দ বোধ করি। এই ক্লাব, এর সমর্থকদের এবং এই শহরকে আমি ভালোবাসি। আমাদের দারুণ একটা দল আছে, আছেন ভিনসেন্ট কোম্পানির মতো চমৎকার একজন কোচ। এই ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার পরিবারের সবাই এখানে থাকতে পেরে খুব খুশি। আমি খুব করে এখানেই থাকতে চেয়েছিলাম- এই গ্রেট ক্লাবের হয়ে অনেক শিরোপা জিততে চাই।’

Advertisement