সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

 নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এমভি বার আউলিয়া জাহাজটি সকাল ৭টার দিকে ৮৩৬ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুরের দিকে জাহাজটি দ্বীপে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে পর্যটকদের বরণ করেন।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে যাতায়াতের পাশাপাশি রাত যাপনও করতে পারবেন পর্যটকেরা। 
নির্দেশনা অনুযায়ী, নুনিয়ারছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। এবার দ্বীপে পর্যটক যাওয়ার দৈনিক সর্বোচ্চ সীমা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। এবারো সেন্ট মার্টিনে যেতে পর্যটকদের ট্রাভেল পাস নিতে হবে।

Advertisement