
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আকাক্সক্ষা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সরকারকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কিন্তু জনগণের প্রত্যাশা উপেক্ষা করে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা, বিরোধী মতকে অবমূল্যায়ন করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহারের প্রবণতা দেশকে আবারো কর্তৃত্ববাদী শাসনের দিকে ঠেলে দিতে পারে।
বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চল জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ আমিরুজ্জামান, মাওলানা মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, বান্দরবান জেলা আমির এস এম আবদুছ ছালাম আজাদ, রাঙ্গামাটি জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো: আবদুল মোমেন প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








