
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের পাশে মো: হাশেম (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত মো: হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। পরে তাকে চন্দনাইশ সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আলমগীর বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মেরে কেউ এখানে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








