ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবারো বোমা হামলার হুমকি

  বিবিসি
ইউরোপজুড়ে আবারো একাধিক উড়োজাহাজে বোমা হামলার হুমকি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো এমন ঘটনার মুখে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থা। এদিন ১০টির বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। 
চেক প্রজাতন্ত্রের পুলিশ জানিয়েছে, বোমা হামলার হুমকির পর প্রাগগামী চারটি ফ্লাইটের অবতরণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। উড়োজাহাজগুলোতে ‘উন্নত বিস্ফোরক ডিভাইস’ (আইইডি) রাখার হুমকি দেয়া হয়েছে। তবে হুমকিগুলোর বিশ্বাসযোগ্যতা কম বলে মনে করছে পুলিশ। অবতরণের পর চারটি উড়োজাহাজেই বিশেষ নিরাপত্তা তল্লাশি চালানো হবে। বৃহস্পতিবার হুমকির মুখে পড়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ডাবলিন থেকে রোমগামী অ্যার লিঙ্গাস, হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ার, মিলান থেকে ওয়ারশগামী উইজ এয়ার, ওয়ারশ থেকে ব্রাসেলসগামী লট, কোপেনহেগেন ও লন্ডন থেকে সোফিয়াগামী রায়ানএয়ারের একাধিক ফ্লাইট।

Advertisement