সোনাতলা উপজেলা যুবদলের সভাপতি হান্নান সম্পাদক বাবু

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

Advertisement

বগুড়ার সোনাতলা উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা যুবদল। নতুন কমিটিতে রাশেদুর রহমান (হান্নান) সভাপতি এবং কামরুল হাসান (বাবু) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়। জেলা যুবদলের দফতর সম্পাদক সাজু আহমেদ রবি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।