মিডল্যান্ড ব্যাংকের সাথে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক স্বাক্ষর


মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) সফটওয়্যার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের (ব্র্যাক আইটি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদের উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো: নাজমুল হুদা সরকার এবং ব্র্যাক আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের (আরডিডি) সমন্বয়কারী ও পাবলিক রিলেশনস ডিভিশনের (পিআরডি) প্রধান মো: রাশাদুল আনোয়ার এবং ভাইস প্রেসিডেন্ট ও ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের প্রধান ওমর শরীফ উপস্থিত ছিলেন।  ব্র্যাক আইটির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস ট্রান্সফরমেশন অফিসার সাদাত আদনান আহমেদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো: আবিদ হোসেন খান। বিজ্ঞপ্তি।

Advertisement