
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা গত বুধবার কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত কিথ ফ্যাশন লিমিটেড (কিফটন গ্রুপ) পরিদর্শন করেন। এই পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা তৈরী পোশাকশিল্পের বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পর্যবেক্ষণ এবং শিল্পকারখানার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই পরিদর্শনটি পরিচালিত হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো: রেজাউল করিম, সহকারী অধ্যাপক মো: জুবায়ের বিন সাঈদ ও প্রভাষক কাজী সিফাত মুনতাসির।
পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা পোশাক উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এর মধ্যে ছিল কাটিং, সুইং, প্যাটার্ন ডেভেলপমেন্ট, মার্কার মেকিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও কমপ্লায়েন্স কার্যক্রম। এসব কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সাথে শিল্পকারখানার বাস্তব উৎপাদন প্রক্রিয়ার সম্পর্ক অনুধাবন করেন।
পরিদর্শনের সুযোগ করে দেয়া এবং শিক্ষার্থীদের আন্তরিক আতিথেয়তার জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ কিথ ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








