
আশুলিয়ার এইউবিয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘উম্মাহর উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশী-বিদেশী শিক্ষাবিদ ও গবেষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে মুসলিম উম্মাহর সামগ্রিক উন্নয়নে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা ভিসি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান এম সাদেক।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইইউএম) অফিস অব স্ট্রথ্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদ রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








