তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের নৌ-বীমা দাবির চেক হস্তান্তর


তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ গত ৪ নভেম্বর কোম্পানির ইমামগঞ্জ শাখার গ্রাহক মেসার্স এশিয়া গিফট হাউজের নৌ কার্গো বীমা দাবি বাবদ ২১ লাখ ৬৪ হাজার ৬২১ টাকার চেক হস্তান্তর করেন। মেসার্স এশিয়া গিফট হাউজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী ওই চেক গ্রহণ করেন। 
চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম এবং কোম্পানির ইমামগঞ্জ শাখার ইনচার্জ সোহেল ওয়াফেজ মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement