গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি জনস্বার্থবিরোধী : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

 

Advertisement

গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির করণীয় সভা গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ১১২ ধোপাদিঘির পূর্বপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা দুর্নীতিবিরোধী আন্দোলনের গণসংগঠক নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, জেলা ব্যবসায়ী নেতা মো: শেখ লায়েক মিয়া, লুৎফুর রহমান লিলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ, ইফতেকার হোসেন সোহেল প্রমুখ।
সভায় বলা হয়, বর্তমানে দেশে চরম মূল্যস্ফীতি, দেশের মানুষ চরম সঙ্কট ও আতঙ্কে। আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জনগণের চরম দুর্দিনে গণশুনানি ছাড়া গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অগণতান্ত্রিক ও জনস্বার্থ বিরোধী। 
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, দেশবাসীর জিজ্ঞাসা- বর্তমান গণতান্ত্রিক সরকারকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে বার বার জ¦ালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি জন্য? গ্যাস সিলিন্ডার, বিদ্যুৎ, জ¦ালানি তেল ও নিত্যপণের দাম কমানো এখন সময়ের গণদাবি। সভায় আগামী ৮ নভেম্বর রোববার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিদ্যুৎ, জ¦ালানি তেল ও নিত্যপণের দাম কমানো দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। 
প্রতিবাদ সভায় স্ব স্ব উদ্যোগে যোগদান করে সভাকে গণসমাবেশে পরিণত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।