অসুস্থ মাকে বাঁচাতে চান হাফেজ সন্তান
অসুস্থ মাকে বাঁচাতে চান হাফেজ সন্তান নাজমুস সাকিব। প্রতীকী ছবি

নিজেদের ছোট্ট বয়সেই বাবা ইন্তেকাল করেছেন। পরিবারের দুই ভাইয়ের একমাত্র অবলম্বন মা। সেই মাও দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। কিন্তু এতিম সন্তান দু’টি অর্থের অভাবে মায়ের চিকিৎসা করাতে পারছেন না।

Advertisement

দুই ভাইয়ের একজনের বয়স ২২ বছর। আর ছোটজন সবেমাত্র ১৭ পেরিয়ে ১৮ তে পদার্পণ করেছেন। কিন্তু জীবনের এমন মুহূর্তেই কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে দুই ভাইকে। 

ছোট ভাইয়ের নাম নাজমুস সাকিব। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার জামালপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাদরাসায় প্রথম জামাতে পড়েন। তিনি তার মাকে বাঁচাতে চান।

নয়া দিগন্তকে তিনি জানান, তার মা বর্তমানে ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা জোগাড় করা তাদের দুই ভাইয়ের পক্ষে সম্ভব না, কিন্তু তারা উভয়েই তাদের মাকে সুস্থ করে তুলতে চান। এজন্য দেশবাসীর কাছে দোয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন ওই দুই ভাই।

সাহায্য পাঠানো যাবে এই নম্বরে—
01812883403 (বিকাশ)
হাফেজ নাজমুস সাকিব