মশুরীখোলা দরবার শরীফ, ১০১তম পবিত্র উরস, মশুরীখোলা উরস ২০২৬, নারিন্দায় উরস, শাহ মোহাম্মদ আহসান উল্লাহ, শাহ মোহাম্মদ ইমতিয়াজ, মশুরীখোলা দরবার শরীফের মাজার, শাহ সাহেব লেন উরস
মশুরীখোলা দরবার শরীফে ১০১তম বার্ষিক উরস। সংগৃহীত

রাজধানীর নারিন্দায় অবস্থিত ঐতিহাসিক মশুরীখোলা দরবার শরীফে প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সূফী শাহ মোহাম্মদ আহসান উল্লাহ ‘হজরত ক্বেবলা’ (রহ.)-এর ১০১তম পবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে উরস শরীফ উদযাপন করা হয়। মশুরীখোলা দরবার শরীফ প্রাঙ্গণে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উরস শরীফ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দরবার শরীফের একমাত্র খেলাফতপ্রাপ্ত বর্তমান গদ্দিনিশিন ও সাজ্জাদানিশিন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হজরত শাহ্ আহসান উল্লাহ (রহ.) ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী হজরত মাওলানা সূফী শাহ মোহাম্মদ ইমতিয়াজ ‘হজরত ক্বেবলা’ (মাঃ জিঃ আঃ) দেশের সার্বিক কল্যাণ, শান্তি এবং অলী-আল্লাহদের রুহানি ফয়েজ হাসিলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

দিনের কর্মসূচি শুরু হয় বাদ ফজর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সূফী শাহ মোহাম্মদ আহসান উল্লাহ ‘হজরত ক্বেবলা’ (রহ.) এবং হজরত মাওলানা সূফী শাহ মোহাম্মদ আব্দুল আজিজ ‘হজরত ক্বেবলা’ (রহ.)-এর পবিত্র মাজার শরীফে বিশেষ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে।

এরপর বাদ যোহর সমবেত ভক্ত ও আশেকানদের উপস্থিতিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দায় শাহ সাহেব লেনের ৪৭ নম্বর, শাহ সাহেব বাড়িতে অবস্থিত ঐতিহাসিক মশুরীখোলা দরবার শরীফে প্রতি বছর উরস শরীফ অনুষ্ঠিত হয়। এবারো বিপুলসংখ্যক আশেকান ও ভক্ত অলী-আল্লাহর রুহানি ফয়েজ ও বরকত লাভের আশায় এতে উপস্থিত হন।